ছবির উৎস, Tahsif Souri FB
বাংলাদেশ নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সাথে সিসিটিভিতে
দেখা যাওয়া নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সাতদিন রিমান্ডে
জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার নৌ-পুলিশের
ঢাকা জোনের সহকারি পুলিশ সুপার মাসুম সরদার এই আবেদন করেছে।
আবেদনে পুলিশ উল্লেখ করেছে, তাহসিফ সাউরির মোবাইল
কললিস্ট পর্যালোচনায় তদন্তে ওই নারীর সাথে একাধিকবার কথা
বলার তথ্য প্রমাণ পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সাথে ওই নারীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও এই আবেদনে নৌ-পুলিশ উল্লেখ করেছে।
ঘটনার মূল রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ করা,
অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেফতার ও শনাক্ত করার লক্ষ্যে তাকে রিমান্ডে
জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড চাওয়ার কারণ সম্পর্কে আবেদনে পুলিশ উল্লেখ
করেছে।
এছাড়াও আলামত উদ্ধার, আসামিদের বক্তব্য ক্রসচেক করা এবং বক্তব্যের সঠিকতা যাচাই করার লক্ষ্যে
জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও আবেদনে বলা হয়েছে।
এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলে আটক রাখা
একান্ত প্রয়োজন এবং এই আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত
ঘটাতে পারে বলেও উল্লেখ করেছে পুলিশ।
