উৎসবের মরশুমে দুর্গানগরে ভয়ংকর কাণ্ড। রেল লাইনে মিলল যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম কমল মণ্ডল। রবিবার ভোররাতে দুর্গানগরে রেললাইনের উপর এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে যেতেই দেখা যায়, রক্তে ভেসে যাচ্ছে এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। কিন্তু কীভাবে মৃত্যু? স্থানীয় সূত্রে খবর, কয়েকজন যুবকের সঙ্গে অশান্তি বেঁধেছিল কমলের। তা এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় কমলের উপর। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
আরও পড়ুন:
কিন্তু কী নিয়ে অশান্তি, যার জেরে এই ভয়ংকর কাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে রাজু নামে এক যুবক ছিলেন। তার ভূমিকা এখনও জানা যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের আশ্বাস, দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
