ক্যামেরার দিকে মুখ করে থাকা লুসির পাশাপাশি দুটি ছবি, যেখানে তার লম্বা কালো চুল রয়েছে এবং ছবিগুলো ভিন্ন ভিন্ন সময়ে তোলা।
ছবির ক্যাপশান, এই কন্টেন্ট ক্রিয়েটর বলেছেন, যখন তার শরীরে ফেরিটিনের মাত্রা কম ছিল, তখন তিনি তার ত্বক ও চুলে পরিবর্তন লক্ষ্য করেছিলেন (বাম দিকের ছবি)। আগে ও পরের ছবি

“আপনার কি ফেরিটিন ফেস?” টিকটকে এক তরুণী নিজের আগে-পরের ছবির সাথে চোখের নিচের কালো দাগ, ফ্যাকাশে ত্বক এবং ভঙ্গুর চুলের দিকে ইঙ্গিত করে প্রশ্নটি করেন। এই কন্টেন্ট ক্রিয়েটরের মতে, তার শরীরে আয়রনের মাত্রা বেড়ে যাওয়াই এর কারণ।

টিকটক এবং ইনস্টাগ্রামে সম্প্রতি এমন অসংখ্য ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়ছে, যেগুলোতে দাবি করা হচ্ছে যে, ফেরিটিন মানে শরীরে আয়রন সঞ্চয়কারী প্রোটিন কমে গেলে তার দৃশ্যমান ছাপ মুখে দেখা যেতে পারে।

ওপরের ছবিটি তেমন অসংখ্য পোস্টেরই একটি।

ব্যবহারকারীরা ফ্যাকাশে বা ধূসর ত্বক, চোখের নিচে কালো দাগ, শুষ্ক বা ফাটা ঠোঁট, চুল পড়া এবং দুর্বল নখের কথা উল্লেখ করেন, আবার অনেকে সুস্পষ্ট দৃশ্যমান পার্থক্যের দাবি করে ছবি শেয়ার করেছেন।

‘ফেরিটিন ফেস’ কথাটি সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এ সংক্রান্ত ভিডিওগুলো লক্ষ লক্ষ ভিউ পাচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *