বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবির ক্যাপশান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ
হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, সেটি পেয়েছে দিল্লির বাংলাদেশ
হাইকমিশন। পরে হাইকমিশন সেই আবেদনের ইমেইল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।

ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে ইমেইলের
মাধ্যমে এই চিঠিতে দিল্লি হাইকমিশনে পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে
দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান
বিবিসি বাংলাকে বলেছেন,
“এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি ইমেইলের মাধ্যমে। আদৌও আবেদনটি সঠিক
কিনা-সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি”।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা একজন আসামি এবং তার পাসপোর্ট আবেদনের বিষয়টি হাস্যকর।

প্রতিমন্ত্রী এটিও বলেছেন যে, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে অভিযুক্ত বা বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় ফিরিয়ে
আনতে চায় বাংলাদেশ।

এর আগে সোমবার সকালে পাসপোর্টের জন্য লন্ডনভিত্তিক
ম্যাটিক্স চেম্বারস নামক একটি ল’ ফার্মের মাধ্যমে এই আবেদনটি করেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম
বিবিসি বাংলাকে বলেছেন,
“দেশে ফেরার ঘোষণার অংশ হিসেবে এই আবেদন করেছেন শেখ হাসিনা”।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *