বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটই সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা দিয়ে থাকে

ছবির ক্যাপশান, বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটই সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা দিয়ে থাকে

Published

পড়ার সময়: ৬ মিনিট

বাংলাদেশে সাম্প্রতিক কালে শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে তৈরি পোশাক খাতে তৈরি হওয়া অস্থিরতার সাথে সংশ্লিষ্ট সন্দেহে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দেশে বিভিন্ন পরিস্থিতিতে প্রায়শই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ হওয়ার খবর দেখা যায়। মূলত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা (বিএফআইইউ।

কিন্তু অভিযোগ রয়েছে যে, যাদের অ্যাকাউন্ট ফ্রিজ বা হিসাব জব্দ করা হয়, অনেক সময় তাদেরকে অবহিত করা হয় না। এমনকি কতদিন পর্যন্ত কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বা জব্দ করে রাখা হবে, সেটাও জানানো হয়না।

প্রশ্ন রয়েছে যে, সর্বোচ্চ কতদিন একটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা যায়? জব্দ হওয়া অ্যাকাউন্ট চালু হলে সেটি গ্রাহক কিভাবে জানতে পারবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি গ্রাহককে অবহিত করে কি না?

অন্যদিকে কেউ যদি মনে করেন যে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা অন্যায় হয়েছে তাহলে কিভাবে প্রতিকার পেতে পারেন?





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *