আমেরিকার সিয়াটেলে দীপাবলির অনুষ্ঠান ঘিরে চরম উত্তেজনা। ডোনাল্ড ট্রাম্প সমর্থক তথা ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। উঠল হিন্দু- বিরোধী স্লোগানও। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে।  

জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার অনুষ্ঠান চলাকালীন সেখানে প্রবেশ করেন কট্টর দক্ষিণপন্থী মার্কিন সমাজকর্মী জেক ল্যাং এবং তাঁর অনুগামীরা। অভিযোগ, অনুষ্ঠানে ঢুকে তাঁরা অরাজকতা সৃষ্টি করেন। তাঁদের হাতে ছিল একাধিক প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল হিন্দু-বিরোধী স্লোগান। সমস্ত ‘ডট হেড’দের আমেরিকা থেকে বহিষ্কারের ডাক দেন তাঁরা। কিন্তু কী এই ‘ডট হেড’? মূলত কপালে টিপ, সিঁদুর বা তিলক পরা ভারতীয় ও হিন্দুদের উদ্দেশে ব্যবহৃত এটি অবমাননাকর শব্দ। হামলাকারীদের বক্তব্য, খ্রিস্টানদের জায়গায় হিন্দুদের কোনও স্থান নেই। এই ঘটনার পরই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন জেক। তিনি দাবি করেন, হিন্দুদের জন্যই আমেরিকায় ডেমোক্র্যাটরা জিতেছেন। পাশাপাশি, গালিগালাজও করেন তিনি। 

আরও পড়ুন:

এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন বহু মার্কিনিরাও। মার্কিন কংগ্রেসের সদস্য তথা ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী প্রমিলা জয়পাল। গোটা ঘটনাকে ‘ঘৃণ্য’ ও ‘বর্ণবিদ্বেষী’ বলে অভিহিত করেছেন তিনি। প্রমিলা তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই ধরনের জঘন্য আচরণে আমি ক্ষুব্ধ। দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব। আমাদের সম্প্রদায়ের মানুষ যেন এটি নিরাপদে উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ দেশে বিদ্বেষের কোনও স্থান নেই।’ আমেরিকার বিভিন্ন হিন্দু সংগঠনও এই ঘটনার নিন্দায় সরব হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *