চারিদিকে যখন আলোর রোশনাই তখন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুর মনের ভিতর অমাবস্যার অন্ধকার! উৎসবমুখর দিনে দিলীপ কুমারের স্মৃতিতে মন ভারাক্রান্ত সায়রার। দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে স্মরণ করলেন তাঁর প্রয়াত স্বামী, কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে কাটানো অমূল্য মুহূর্তগুলো। উল্লেখ্য, ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছর দিলীপ কুমারের সঙ্গে কাটানো দিওয়ালির স্মৃতিমেদুর মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। এবছরও তার ব্যতিক্রম হল না।

আলোর উৎসবের দিনে একসঙ্গে ছবি তোলার বিশেষ ঐতিহ্য এবং চলচ্চিত্র জগতে গোড়ার দিকের দিনগুলো উদযাপনের স্মৃতিচারণ করলেন সায়রা বানু। দিওয়ালি স্পেশাল পোস্টে উঠে এল এমন কিছু মধুর স্মৃতি যা আজও তাঁর হৃদয়ে অমলিন। উৎসবের সেই চিরন্তন মায়া ও ভালোবাসায় ফিরে দেখলেন জীবনের এক বিশেষ অধ্যায়। সাদা-কালো আবহ থেকে রঙিন ক্যানভাসে দিওয়ালি সেলিব্রেশনের মুহূর্ত ভাগ করে আবেগঘন বার্তা সায়রা বানুর।

আরও পড়ুন:

একসঙ্গে কাটানো সোনালি মুহূর্ত, বাজি ফাটানোর ছবি শেয়ার করে সায়রার স্মৃতিচারণা, ‘দীপাবলির মধ্যে সত্যিই এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। হয়তো হাজার প্রদীপের আলোয় ঘর যখন উষ্ণতায় ভরে ওঠে কিংবা এমন কিছু মুহূর্ত থাকে যা বহু বছর পরেও পুরনো ছবির মতো মনের পাতায় ফিরে আসে একরাশ মমতা আর ভালোবাসা নিয়ে। প্রায়ই মনে পড়ে দিলীপ সাহেবের সঙ্গে কাটানো দীপাবলির সেইসব দিনের কথা। আমাদের একটি নিজস্ব রীতি ছিল। প্রতি বছর দীপাবলিতে একসঙ্গে একটি ছবি তোলা। চারপাশে অসংখ্য প্রদীপের আলোয় ঝলমল করত আমাদের বাড়ি। চলচ্চিত্র জগতে আমার শুরুর দিনগুলোর সেই সুন্দর দীপাবলির আসর, প্রিয় বন্ধুদের সঙ্গে আড্ডা, অফুরন্ত আনন্দ-উৎসব আর ছোটদের মতো উচ্ছ্বাস নিয়ে ফুলঝুরি জ্বালানোর মুহূর্তগুলো আজও কী সুন্দরভাবে মনের মধ্যে রয়ে গিয়েছে!’

অতীতের সুন্দর মুহূর্তের স্মৃতিভাগের পাশাপাশি দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। আবেগঘন পোস্টে লেখেন, ‘জীবনে চলার পথে কাটানো মুহূর্তগুলোকে স্মৃতিতে পরিণত হয়ে যায়। যে ভালোবাসা আর আন্তরিকতার সঙ্গে সেই মুহূর্তগুলো বেঁচে ছিলাম, তা কখনও হারিয়ে যায় না। এই দীপাবলিতে আমার একান্ত প্রার্থনা, প্রতিটি ঘর ভরে উঠুক হাসি আর আনন্দে। প্রতিটি হৃদয় খুঁজে পাক তৃপ্তি ও শান্তি, আর প্রতিটি জীবনে তৈরি হোক এমন কিছু ছোট ছোট মুহূর্ত যা একদিন হয়ে উঠবে অমূল্য সুন্দর স্মৃতি। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবার দীপাবলি হোক আলোয়, আনন্দে, ভালোবাসায় ও আশীর্বাদে ভরা। শুভ দীপাবলি।’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *