একজনের হাতে বিট, গাজর, শসা, টমেটো, রসুন, আলু, ক্যাপসিকাম। পেছনে ঘোলাটে ব্যাকগ্রাউন্ডে সবুজ শাকের ওপর একপি পাত্রে আরো কিছু সবজি রাখা।

ত্বক হলো শরীরের বৃহত্তম অঙ্গ এবং এটি সারাজীবন টিকে থাকে। তারুণ্য ধরে রাখার পাশাপাশি, যত্ন পাওয়া ত্বক আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্যও সক্রিয়ভাবে উপকারী।

কিন্তু আমাদের শরীর ও বাইরের জগতের মধ্যে প্রতিবন্ধক হিসেবে আমাদের ত্বক ক্ষতির শিকার হয়।

লাইবনিজ রিসার্চ ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল মেডিসিনের চর্মরোগবিদ্যার অধ্যাপক জ্যঁ ক্রুটম্যান বলেন, বায়ু দূষণ, ওজোন এবং জলবায়ু পরিবর্তনসহ পরিবেশগত অনেক কারণ ত্বকের বার্ধক্যের পেছনে ভূমিকা রাখে।

“কয়েক দশক ধরে আমরা মনে করতাম যে পরিবেশগত কারণে ত্বকের বার্ধক্যের প্রধান চালিকাশক্তি হলো অতিবেগুনি (ইউভি) রশ্মি, কিন্তু আমরা জানি যে এটি সঠিক নয়,” বলেছেন ক্রুটম্যান।

অতিবেগুনি রশ্মি হলো সূর্য থেকে আসা এক প্রকার শক্তি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *