‎‎অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবিনা পার্ক টেস্টে মাত্র ২৭ রানে অলআউট হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর সঙ্গে নেপালের মতো সহযোগী দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের লজ্জা মিলে আরও গভীর সংকটে পড়ে ক্যারিবীয় ক্রিকেট। অবশেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI) পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সংস্কারের রূপরেখা ঘোষণা করেছে।

‎আগস্টে এক জরুরি বৈঠকে অংশ নেন ব্রায়ান লারা, স্যার ক্লাইভ লয়েড, অ্যান্থনি গ্রে, রামনরেশ সারওয়ানসহ বর্তমান অধিনায়ক শাই হোপ, রোস্টন চেজ ও কোচ ড্যারেন স্যামি। বৈঠকে আঞ্চলিক টুর্নামেন্টের মান অবনতি, অবকাঠামোগত ঘাটতি, ফিটনেস সংকট, মানসিক প্রস্তুতির দুর্বলতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মতো অন্তত ১০টি বড় সমস্যার চিত্র তুলে ধরা হয়।

তাৎক্ষণিক পদক্ষেপ (০–৬ মাস)

‎আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটিং কোচ নিয়োগ

‎পুরুষ ও নারী দলে পূর্ণকালীন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ

‎কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে আধুনিক নেট, জিম ও রিহ্যাব সেন্টার নির্মাণ

‎ফ্র্যাঞ্চাইজি দলে ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা বাধ্যতামূলক করা

‎খেলোয়াড়দের ফিটনেস পর্যবেক্ষণে আঞ্চলিক লিডারবোর্ড চালু


দীর্ঘমেয়াদি পরিকল্পনা

‎স্কুল, গ্রামীণ ও একাডেমি স্তর থেকে একীভূত ক্রিকেট উন্নয়ন কাঠামো

‎ফ্র্যাঞ্চাইজি মডেলের সংস্কার ও পেশাদার কাঠামোর সংযোজন

‎১১–১৮ বছর বয়সী খেলোয়াড়দের জন্য মানসম্মত একাডেমি গড়ে তোলা

‎অ্যান্টিগায় হাই-পারফরম্যান্স সেন্টার সম্পন্ন করা

‎আইসিসি থেকে ন্যায্য রাজস্ব বণ্টনের দাবি ও সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি

‎সাবেক ক্রিকেটারদের মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত করা

সিডব্লিউআই-এর প্রত্যাশা

‎সংস্থার ক্রিকেট পরিচালক মাইলস বাসকমে বলেন,

‎“এগুলো কেবল সংস্কার নয়, ক্যারিবীয় ক্রিকেটের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। পরবর্তী প্রজন্মকে প্রয়োজনীয় সুবিধা ও অভিজ্ঞতা দিয়ে প্রস্তুত করাই আমাদের লক্ষ্য।”


‎ওয়েস্ট ইন্ডিজের অতীতের কিংবদন্তি ও বর্তমান ক্রিকেট ব্যক্তিত্বদের একত্রিত করে নেওয়া এই উদ্যোগকে অনেকেই মনে করছেন ক্যারিবীয় ক্রিকেটের পুনর্জাগরণের নতুন সূচনা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *