১৯৮৮ সালে ঢাকার একটি রাস্তার দৃশ্য। একজন নারী আকাশি শাড়ি পড়া এবং তার হাতে একটি পলিথিনের ভেতর কিছু ফুল। পাশে একটি মেয়ে ফ্রক পরা। পেছনে একটি ছেলে

ছবির উৎস, Patrick Durand/Sygma via Getty Images

ছবির ক্যাপশান, ১৯৮৮ সালে ঢাকার একটি রাস্তার দৃশ্য, যে ছবিতে সে সময়ের মানুষের পোশাকের চলের কিছুটা ধারণা পাওয়া যায়

কেউ পরেছেন হালকা রঙের প্রিন্টেড সুতি শাড়ি, কারও কারও পরনে আবার উজ্জ্বল রঙা শার্ট কিংবা টপস। কানে বড় রঙিন দুল। পুরুষদের কারও গায়ে ঢিলেঢালা শার্ট-ডেনিম জ্যাকেট, কোমরের বেশ ওপরে পরা স্ট্রেইট কাট বা বেলবটম প্যান্ট। হাতে ঘড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা। নারী-পুরুষ উভয়ের মাথায়ই ঝাঁকড়া বা ফোলানো চুল।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। ছবিগুলো রং ও আবহেও পুরোনো দিনের ছাপ।

মূলত, বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের মানুষ নিজেদের আশির দশকের আদলে তৈরি ছবি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিজেদের বর্তমান ছবিকেই তারা কয়েক দশক আগের রূপ দিচ্ছেন।

কিন্তু এআইয়ের তৈরি এসব ছবিতে আশির দশকের যে ফ্যাশন উঠে আসছে, বাস্তবে কি তখনকার মানুষের পোশাকের রীতি এমনই ছিল?

ছাতা হাতে রঙিন সালোয়ার-কামিজ পরা কয়েকজন নারী ভারতের দার্জিলিংয়ের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবিটি ১৯৮০ সালের দিকে তোলা

ছবির উৎস, M-Verlag Berlin/United Archives via Getty Images

ছবির ক্যাপশান, ছাতা হাতে রঙিন সালোয়ার-কামিজ পরা কয়েকজন নারী ভারতের দার্জিলিংয়ের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ছবিটি ১৯৮০’র দশকের

আশির দশকে ফ্যাশন কেমন ছিল?

আশির দশকের পোশাক-আশাকের চল নিয়ে চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু বিবিসি বাংলাকে বলছিলেন, তার মতে এআই দিয়ে তৈরি ছবিগুলো সেই সময়কে শতভাগ তুলে ধরতে না পারলেও তখনকার ফ্যাশন ও বিভিন্ন অনুষঙ্গের একটি ধারণা দিতে পারছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *