বিয়ের অনুষ্ঠানে লাল শাড়ি পড়া নতুন বধুর হাতে সোনার অলংকার আংটি ও চুড়ি, ফুল

ছবির উৎস, towfiqu ahamed via Getty Images

ছবির ক্যাপশান, মুসলিম আইনানুযায়ী, স্বামীর সম্পত্তির একটি নির্দিষ্ট অংশের উত্তরাধিকারী হন স্ত্রী

বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা আজফর হোসেনের দুই স্ত্রী। তবে প্রথম স্ত্রী বা তার সন্তানেরা দ্বিতীয় স্ত্রীর খবর জানতেন না। মি. হোসেনের মৃত্যূর পর সম্পত্তি ভাগাভাগির সময় এই তথ্য প্রকাশ পায়।

রাজধানী ঢাকায় চাকরি করার সময় ধানমন্ডিতে একটি পাঁচতলা ভবন নির্মাণ করেছিলেন মি. হোসেন। সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত এই ইঞ্জিনিয়ারের নিজ জেলায় যেমন রয়েছে বিপুল সম্পত্তি, তেমনি মৃত্যুর পর ঢাকার সম্পত্তির কথাও জানতে পারেন প্রথম স্ত্রী ও তার সন্তানেরা।

তবে ঢাকায় শুধু ওই একটি ভবনই নয়, বরং মি. হোসেনের আরো ফ্ল্যাট এবং প্লটের সন্ধান পায় পরিবার।

দ্বিতীয় স্ত্রীর ঘরে এক ছেলে রয়েছে। প্রথম স্ত্রীর তিন মেয়ে, ছেলে নেই।

২০২২ সালে করোনায় আক্রান্ত হয়ে মি. হোসেন মারা যাওয়ার পর প্রথমে ধানমন্ডির বাড়ির ভাগ নিয়েই সম্পত্তি সংক্রান্ত জটিলতায় পড়েন তার প্রথম স্ত্রীসহ স্বজনরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *