ইয়েমেন সরকারপন্থী একটি ট্যাংক মরুভূমিতে গোলাবর্ষণ করছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এটি ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় ধারণ করা দৃশ্য। ৯ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত একটি হ্যান্ডআউট ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে হিমশিম খাচ্ছে

ইয়েমেনের উপকূলীয় সমতলভূমি তিহামাহর দক্ষিণাংশজুড়ে হুথিদের দ্রুত অগ্রযাত্রা অধিকাংশ পর্যবেক্ষককেই বিস্মিত করেছে।

সাম্প্রতিক সময় পর্যন্ত ন্যাশনাল রেজিস্ট্যান্স নামে পরিচিত হুথিবিরোধী জোট ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে উল্লেখযোগ্য এলাকা নিয়ন্ত্রণ করত।

কয়েক দিনের মধ্যেই এর বড় অংশ হুথিদের দখলে চলে গেছে।

কিছু হিসাব অনুযায়ী, ইরান-সমর্থিত বিদ্রোহীরা দেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপকূলরেখার প্রায় ১৩০ কিলোমিটার (৮১ মাইল) দখল করেছে।

এটি কয়েক বছরের মধ্যে গোষ্ঠীটির সবচেয়ে উল্লেখযোগ্য সামরিক সাফল্য। ১২ বছরব্যাপী গৃহযুদ্ধ, সৌদি আরবের বিধ্বংসী বিমান হামলা এবং মার্কিন, ইসরায়েলি ও ব্রিটিশ বাহিনীর আক্রমণ সত্ত্বেও হুথিরা যে এখনও গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে টিকে আছে, সেটিই এর মাধ্যমে প্রমাণিত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *