বাবার লালসার শিকার হয়ে বাড়ি ছাড়েন বড় মেয়ে। আর বড় মেয়ে বাড়ি ছাড়তেই ১৩ বছরের ছোট মেয়েকে ‘টার্গেট’ করে অভিযুক্ত। মাসের পর মাস তার উপর নির্যাতন চলে। শেষ পর্যন্ত বড় মেয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃতকে শনিবারই বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, বড় মেয়ের সঙ্গেও এই একই ব্যবহার করত অভিযুক্ত। এবার ছোট মেয়েও যৌন নির্যাতনের শিকার হতেই গ্রেপ্তার হল বাবা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী, দুই মেয়েকে নিয়ে বারুইপুর এলাকায় থাকত অভিযুক্ত। ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিজের বড় মেয়েকে যৌন হেনস্তা করে সে। এর জেরে বাড়ি ছেড়ে চলে যান বড় মেয়ে। বড় মেয়ে বাড়ি ছাড়ার পরই নিজের ১৩ বছরের নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করা শুরু করে অভিযুক্ত। মাসের পর মাস তাঁকে যৌন হেনস্তা করা হয়। প্রথমে কাউকে কিছু না জানালেও ফোনে দিদিকে সব ঘটনা খুলে বলেন নির্যাতিতা। দুই মেয়ে মিলে নিজেদের মাকেও বিষয়টি জানান। কিন্তু তাঁদের মা বিষয়টিতে আমল দিতে চাননি। এরপরই ১০০ ডায়াল করে বাবার কুকীর্তির কথা পুলিশকে জানান বড় মেয়ে।

বড় মেয়ের অভিযোগের ভিত্তিতে কুলপি রোড থেকে অভিযুক্ত ফেরিওয়ালাকে গ্রেপ্তার করে বারুইপুর মহিলা থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে শনিবারই বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *