The liveblog has ended.

  • 01 Sep 2026 07:34 PM (IST)

    Suvendu Adhikari: গত বারের তুলনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম: মুখ্যমন্ত্রী

    • বর্ষায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। এই আবহে এদিন স্বাস্থ্য ভবনে সাংবাদিক বৈঠকে ডেঙ্গি মোকাবিলা নিয়ে সবাইকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার ৬১টি ওয়ার্ডে কোনও আক্রান্ত নেই।
    • গত বারের তুলনায় এই সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম।
    • বর্তমানে রাজ্যে ১৪৮ জন ডেঙ্গি আক্রান্ত।
    • কেউ ডেঙ্গি আক্রান্ত হলে চিকিৎসকদের তা লিখতে কোনও বাধা নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী।
  • 01 Sep 2026 06:17 PM (IST)

    Abhishek Banerjee: সাড়ে ৫ ঘণ্টা পর থানা থেকে বেরিয়ে সরকারকে নিশানা অভিষেকের

    • ক্যামাক-স্ট্রিটের মামলায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
    • একাধিক ধারায় মামলা হয়েছে অভিষেকের বিরুদ্ধে। রয়েছে শ্লীলতাহানির ধারাও।
    • জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকার তথা পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।

    বিস্তারিত পড়ুন: কার শ্লীলতাহানি হয়েছে? সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সাফ জবাব দিলেন অভিষেক

  • 01 Sep 2026 05:07 PM (IST)

    Abhishek Banerjee: একাধিক অভিযোগ, থানায় টানা জিজ্ঞাসাবাদ অভিষেককে

    • ক্যামাক স্ট্রিটকাণ্ডে মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় ডাকা হয়েছিল তাঁকে।
    • অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা ১২ টা ১৭ মিনিটে থানায় হাজিরা দেন।
    • প্রায় সাড়ে ৪ ঘণ্টা পরও থানায় রয়েছেন অভিষেক।
    • বাইরে অপেক্ষায় তৃণমূল সমর্থকরা।
  • 01 Sep 2026 01:39 PM (IST)

    সরকারের কী কী সমালোচনা করবেন, আর কোনটা করবেন না সাফ জানালেন শুভেন্দু

    ‘আমার সমালোচনা করুন তবে রাষ্ট্রের প্রশ্নে কোনও সমঝোতা নয়, শক্ত থাকুন’। সংবাদ মাধ্যমের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরকারের কী কী সমালোচনা করা যাবে আর কী কী নয় তা এক কথায় স্পষ্ট করেছেন তিনি।

    বিস্তারিত পড়ুন: Suvendu on Journalist: সরকারের কী কী সমালোচনা করবেন, আর কোনটা করবেন না সাফ জানালেন শুভেন্দু

  • 01 Sep 2026 01:20 PM (IST)

    CM: ময়দানে এবার ‘অর্জুন বাহিনী’

    • রাজ্যে বিপর্যয় মোকাবিলায় নতুন বাহিনী
    • দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ‘অর্জুন বাহিনী’
    • নবান্নর সভার থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
    • অগ্নিবীরদের জন্য বিশেষ সংরক্ষণ করা হয়েছে বাহিনীতে
    • বিপর্যয় মোকাবিলা দফতর নিয়ে আগের সরকার অবহেলা করেছে: শুভেন্দু
    • বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন হয়নি: শুভেন্দু
    • আমফানের ঝড়ের মোকাবিলায় ওড়িশা থেকে বাহিনী আনতে হয়েছে: শুভেন্দু
    • পাহাড় থেকে সাগর পর্যন্ত অর্জুন বাহিনী প্রস্তুত থাকবে। কাকদ্বীপ, দিঘা, কলকাতা আগামী নিজস্ব পরিকাঠামো তৈরি হবে। সিভিল ডিফেন্সের ট্রেনিং নিয়ে থাকা ছেলেমেয়েদের আমরা আরও বেশি করে কাজে লাগাব। অগ্নিবীরের প্রথম ব্যাচ জানুয়ারি মাসে পাব। তারা পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দফতর, সব জায়গায় ২০ শতাংশ করে থাকবে। আগামী দিনে অর্জুন বাহিনী, অগ্নিবীর ও অবসরপ্রাপ্ত সেনাদের অগ্রাধিকার দেব। কর্মীদের নাম দেওয়া হয়েছে বীর, যাঁরা নেতৃত্ব দেবেন, তাঁদের নাম দেওয়া হয়েছে বীরনায়ক। মাসিক পারিশ্রমিক ২৫ হাজার টাকা। বীরনায়কদের ৪০ হাজার টাকা বেতন। প্রতি বছর ৩ শতাংশ করে ইনক্রিমেন্ট থাকবে। গ্রুপ বিমা থাকবে। সিরিয়াস ক্যাজুয়ালিটির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা আর অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকা বিমার কভারেজ থাকবে: শুভেন্দু
  • 01 Sep 2026 12:01 PM (IST)

    Suvendu Adhikari: ‘বুদ্ধবাবু বা আগের CM-কে দেখিনি ক্রেতা সুরক্ষা দফতরের কোনও কর্মসূচিতে গিয়েছেন’

    ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন করা হবে। হগ মার্কেটের সামনে থেকে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উপস্থিত ক্রেতা সুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এক সপ্তাহ ধীরে এই কর্মসূচি চলবে।

    অনুষ্ঠান থেকে কী কী বললেন শুভেন্দু?

    • আজ থেকে ক্রেতা সুরক্ষা দফতরের তরফে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ শুরু হচ্ছে। অবহেলিত দফতরের মধ্যে অন্যতম এই দফতর। কোনও সরকার ক্রেতা সুরক্ষা নিয়েছেন বা মুখ্যমন্ত্রী এই ধরনের কর্মসূচিতে এসেছেন এটা আমি আগে বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি । এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের সম্পর্ক আছে।
    • রাজ্যে যেভাবে সর্বস্তরের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ ও সিলমোহর দেওয়া হয়েছিল তাতে ক্রেতা ও বিক্রেতা দুজনেই প্রতারিত হচ্ছিলেন।
    • রাজ্য জুড়ে ফ্ল্যাট কেনা বেচার যে প্রতারণা সেটা যে কত বড় মাপের সেটা সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবারে প্রমাণ মেলে। প্রতিদিন বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট বুকিং এর ক্ষেত্রে কত ভাবে প্রতারিত করছে এর কোনো ব্যবস্থা ছিল না।
    • বিধাননগর পুলিশ কমিশনারেট দশদিন আগে নিউটাউন এর একটি ঘরে রেট করে দেখেছে খাবার ডেলিভারি অ্যাপ এ ১২০ জনকে পাওয়া গেছে যারা ফলস বুকিং নিচ্ছে টাকা নিচ্ছে কিন্তু মাল দিচ্ছে না । তাই এটা উচিত যে ক্রেতা বিক্রেতাকে সুরক্ষিত ও সচেতন করা।

    বিস্তারিত পড়ুন, আমি বুদ্ধবাবু বা আগের CM-কে দেখিনি ক্রেতা সুরক্ষা দফতরের কোনও কর্মসূচিতে গিয়েছেন: শুভেন্দু

  • 01 Sep 2026 10:50 AM (IST)

    হিমবাহ বিপর্যয়ে মৃতের সংখ্যা ৯০০ পার, উদ্ধারকাজ জারি এখনও

  • 01 Sep 2026 10:48 AM (IST)

    LPG Price Hike: মাসের শুরুতেই বাড়ল গ্যাসের দাম, সিলিন্ডার কিনতে এবার থেকে কত বেশি টাকা খসবে?

    নয়া দিল্লি: মাসের শুরুতেই বড় ধাক্কা। ফের বাড়ল গ্যাসের দাম। বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো (LPG Cylinder Price Hike) হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। তবে ডোমেস্টিক বা বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। উল্লেখ্য, গত দুই মাস ধরে গ্যাসের দাম কমেছিল। কিন্তু, পুজোর আগে ফের জ্বালানির দাম (Cylinder Price) বাড়তেই মাথায় হাত ব্যবসায়ীদের।

    বিস্তারিত পড়ুন: LPG Price Hike: মাসের শুরুতেই বাড়ল গ্যাসের দাম, সিলিন্ডার কিনতে এবার থেকে কত বেশি টাকা খসবে?

  • 01 Sep 2026 10:47 AM (IST)

    ‘৯০ শতাংশ ভোটার সরতে দ্বিধাও করবে না’, BJP-র তৃণমূলীকরণ নিয়ে সতর্ক করল RSS

    তৃণমূল,বাম,কংগ্রেস থেকে বিজেপিতে আসা দুষ্কৃতী ও তোলাবাজদের নিয়ে সতর্কবার্তা দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ঘনিষ্ঠ পত্রিকা ‘স্বস্তিকায়’। সংশ্লিষ্ট পত্রিকায় লেখা হয়েছে, বিজেপির উপর ভরসা করে রাজ্যে ক্ষমতায় এনেছে মানুষ। তাই মানুষের ভাবনার গুরুত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে ‘স্বস্তিকাতে’। পত্রিকায় লেখা হয়েছে, ‘যদি ২ শতাংশ মানুষ অথবা ভোটার মনে করে বিজেপি আদতে পনেরো বছর ধরে চলে আসা একটি ‘তস্কর/চোর’ সরকারের আর একটি রূপ। তবে তার ফলে ৯০ শতাংশ ভোটার বিজেপি থেকে সরে যেতে দ্বিধা বোধ করবে না।’ রাজ্য বিজেপির উদ্দেশে সাবধান বাণী ‘স্বস্তিকার’।

    বিস্তারিত পড়ুন: RSS Paper: ‘৯০ শতাংশ ভোটার সরতে দ্বিধাও করবে না’, BJP-র তৃণমূলীকরণ নিয়ে সতর্ক করল RSS

  • 01 Sep 2026 10:46 AM (IST)

    নেপাল বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন মানসী পারেখ, শোনালেন আতঙ্কের অভিজ্ঞতার কথা

    জনপ্রিয় অভিনেত্রী মানসী পারেখ (Manasi Parekh) যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। মুম্বই বিমানবন্দরে পা রাখতেই আর চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। সামনে দাঁড়িয়ে স্বামী পার্থিব গোহিল এবং ছোট্ট মেয়ে নির্ভী। মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী। গত কয়েকটা দিন তাঁর জীবনে ঠিক কী ঝড় বয়ে গিয়েছে, সেই কান্না যেন তারই প্রমাণ দিচ্ছিল।

  • 01 Sep 2026 10:46 AM (IST)

    ৪৮ ঘণ্টা ধরে ঠায় দক্ষিণবঙ্গের মাথায় দাঁড়িয়ে নিম্নচাপ, নেই নড়চড়, প্রবল বৃষ্টির সতর্কতা জারি এই ৪ জেলায়

    সোমবার থেকেই বৃষ্টির খেলা শুরু হয়ে গিয়েছে। নিম্নচাপের জেরে এই বৃষ্টি। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার কথা ছিল। তবে সোমবার রাত থেকে দেখা গেল উল্টে ঝেঁপে বৃষ্টি হল জেলায়-জেলায়। বাদ যায়নি কলকাতাও। রাত দশটার পর কলকাতার (Kolkata) বিস্তৃর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে।

    বিস্তারিত পড়ুন: Weather News Bengal: ৪৮ ঘণ্টা ধরে ঠায় দক্ষিণবঙ্গের মাথায় দাঁড়িয়ে নিম্নচাপ, নেই নড়চড়, প্রবল বৃষ্টির সতর্কতা জারি এই ৪ জেলায়



  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *