দিয়েগো মারাদানোর অবসরের পর শোকের সাগরে ভেসে গিয়েছিল পুরো দেশ। আর্জেন্টিনার আকাশ থেকে যেন সূর্যটাই চলে গিয়েছিল। তারপর বেশ কয়েক বছরের অপেক্ষা। দিয়েগোর উত্তরসূরি হিসাবে আবির্ভাব ঘটল এক তরুণের। যিনি দেশের ফুটবলের পতাকা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। দেশকে কোপা আমেরিকা জিতিয়েছেন। বিশ্বকাপ জিতিয়েছেন। কিন্তু কালের নিয়মে সেই লিওনেল মেসিকেও চলে যেতে হল। সোমবার রাতে আবেগঘন পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন মেসি।

জাতীয় দলের জার্সিতে মেসির অবসরের পর যে প্রশ্নটা ঘোরাফেরা করছে-দশ নম্বর জার্সির ভার এবার কে বহন করবেন? কে সামলাবেন দেশের অধিনায়কত্বের গুরুদায়িত্ব? আসলে দেড়-দুই দশক ধরে আর্জেন্টিনা ফুটবল আর মেসি যেন সমার্থক হয়ে গিয়েছে। আর্জেন্টিনা মানেই মেসি। আর মেসি মানেই আর্জেন্টিনা, একটা ‘মিথ’ হয়ে গিয়েছিল বিশ্বফুটবলে।

আরও পড়ুন:

দিয়েগোর অবসরের পর আর্জেন্টাইন ফুটবলে যেমন একটা যুগের অবসান হয়েছিল। ঠিক তেমনই আর যুগের শেষ হল মেসির অবসরের সঙ্গে সঙ্গে। আরও একটা প্রশ্ন প্রকট হচ্ছে। এক লিও তো জাতীয় দল ছেড়ে অবসরের চলে গেলেন। অন্য লিও কী করবেন? অন্য লিও, অর্থাৎ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অধিনায়ক মেসির অবসরের পর কী তাহলে এবার কোচ স্কালোনিও দায়িত্ব ছাড়তে চলেছেন? সেই ইঙ্গিত অবশ্য স্কালোনি আগেই দিয়ে রেখেছেন।

After Lionel Messi's retirement fresh speculations regarding Lionel ScaloniAfter Lionel Messi's retirement fresh speculations regarding Lionel Scaloni
লিওনেল স্কালোনি। ছবি সংগৃহীত।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা কোচ বলেছিলেন, আপাতত তিনি ডিসেম্বর পর্যন্ত থাকছেন। তারপর আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতির সঙ্গে কথা বলবেন। তাঁর একটু বিশ্রাম প্রয়োজন। এই ‘বিশ্রাম’ শব্দটাই ভীষণ অর্থবহ দেশের সমর্থকদের কাছে। আর্জেন্টিনা ফুটবল তখন ঘোর অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে। ২০১৮ বিশ্বকাপে কুৎসিতভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়। ঠিক তখন স্কালোনির হাতে দায়িত্ব তুলে দেয় সেদেশের ফুটবল ফেডারেশন। যদিও শুরুতে স্কালোনিকে নিয়ে যথেষ্ট সংশয় ছিল। মারাদোনার মতো কিংবদন্তি ফুটবল ফেডারেশনের সেই সিদ্ধান্তের তুমুল সমালোচনা করেন। তবে দুই লিওর জুটি আর্জেন্টাইন ফুটবলে নতুন রূপকথা লেখা শুরু করে। ব্যর্থতার অন্ধকার কাটিয়ে স্কালোনির কোচিংয়েই নতুন সূর্যোদয় দেখছিল আর্জেন্টাইন ফুটবল। কোপা আমেরিকা জয়। বিশ্বকাপ জয়। ফিনালেসিমা জেতা। বিশ্বকাপে রানার্স। মেসির মতোই এখন দেশে জনপ্রিয় অন্য লিও।

কিন্তু মেসির অবসরের পর স্কালোনি নিয়েও চোরা আশঙ্কায় সেদেশের ফুটবলমহলে। যদিও সামান্য আশার আলো অবশ্য রয়েছে। কারণ স্কালোনি নিজে বলছেন, “আমি যেখানে আছি, সেটা আমার কাছে স্বপ্নের মতো। যেদিন চলে যাব, সেদিন খুব আফসোস করব।” স্কালোনির কাছের কিছু লোকজন বলছেন, এত তাড়াতাড়ি হয়তো তিনি দায়িত্ব ছাড়তে চাইবেন না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *