
দক্ষিণ রেল ৪,৪৭১ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে, যার মধ্যে নতুন এবং এক্স-আইটিআই প্রার্থীদের জন্য আসন রয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬ এবং প্রার্থীদের মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে দক্ষিণ রেলে। প্রায় ৪,৪৭১ অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে রেল। এর মধ্যে নতুন প্রার্থীদের জন্য ১৬৩টি এবং এক্স আইটিআই প্রার্থীদের জন্য ৪,৩০৮টি আসন আছে। দক্ষিণ রেলের বিভিন্ন ডিভিশন, ওয়ার্কশপ এবং ইউনিটে প্রার্থীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। এই নিয়োগ হবে মূলত অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ শেষ হওয়ার পর দক্ষিণ রেলে স্থায়ী চাকরি পাওয়ার কোনও নিশ্চয়টা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আবেদনের সময়
৪,৪৭১ অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে রেল। সদ্য দক্ষিণ রেলের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করা যাবে অনলাইনে। ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে করা যাবে আবেদন। নথি যাচাইয়ের জন্য বাছাই তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ১৫ অক্টোবর ২০২৬। আবেদন করতে হলে দিতে হবে প্রসেসিং ফি। প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। অনলাইনে এই ফি জমা করতে হবে। তবে, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না।
সব স্তরের অ্যাপ্রেন্টিসরা পাবেন স্টাইপেন্ড। ৪,৪৭১ অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে রেল। ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে করা যাবে আবেদন। নির্বাচিতরা অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ চলাকালীন মাসিক স্টাইপেন্ড পাবেন। ফ্রেশার, মাধ্যমিক উত্তীর্ণরা মাসে পাবেন ৮২০০ টাকা। ফ্রেশার, উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা মাসে পাবেন ৯,৬০০ টাকা। এক্স আইটিআই প্রার্থীরা মাসে পাবেন ৯৬০০ টাকা।
প্রশিক্ষণের মেয়াদ
অ্যাপ্রেন্টিসদের ট্রেড অনুসারে প্রশিক্ষণের মেয়াদ আলাদা। ওয়েল্ডার এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডে প্রশিক্ষণের মেয়াদ ১ বছর ৩ মাস। ফিটার এবং পেন্টার ট্রেডে প্রশিক্ষণের মেয়াদ ২ বছর। এক্স আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপের নিয়ম অনুসারে প্রশিক্ষণের মেয়াদে ছাড় দেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের নির্বাচন করা হবে মেধাতালিকার ভিত্তিতে। ফ্রেশার প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিকের নম্বরকে ২০০ নম্বরে রূপান্তর করে মেধা নির্ধারণ করা হবে। এক্স আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই- দুই পরীক্ষার নম্বরকেই সমান গুরুত্ব দেওয়া হবে। এই দুই ক্ষেত্রে ১০০ করে ঘরে মেধাতালিকা তৈরি করা হবে।
