বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ধানের জমিতে দাঁড়িয়ে আছেন একজন কৃষক। পানির নিচ থেকেই কাটা হয়েছে পাকা বোরো ধান।
ছবির ক্যাপশান, নেত্রকোনা ও মৌলভীবাজার এই দুইটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

“বৃষ্টি এবার আগেই শুরু হইয়া গেছে, ৩২ কাঠা জমির ধান কাটতা ফারতাছি না (কাটতে পারছি না)। বৃষ্টিতো এবার চইত (চৈত্র) মাস ভরাই, কাজ করতাম ফারতাছি না,” কথাগুলো বলছিলেন নেত্রকোনার হাওর এলাকার কৃষক সবুজ সরদার।

এই জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের এই কৃষক বলছিলেন, সাধারণত বৈশাখ মাসের আগেই তারা বোরো ধান কেটে ফেলেন। তবে এবার চৈত্র মাসজুড়ে বৃষ্টি হওয়ায় ধান পাকলেও কাটতে পারেননি। আর এখন সেসব ধানই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওরপ্রধান এলাকা বা জেলাগুলো, যেমন নেত্রকোনা ও মৌলভীবাজারের অনেক অংশই পানিতে প্রায় তলিয়ে গেছে।

এই সময় হাওর অঞ্চলের প্রধান ফসল বোরো ধান। মূলত ১৫ই এপ্রিল থেকে ১৫ই মে পর্যন্ত এই সময়টি হাওরে বোরো ধান কাটার সময় বলে জানান কৃষি কর্মকর্তারা।

কিন্তু এবার মার্চ মাসের মাঝামাঝি থেকেই বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ভারী ও অতি ভারী বৃষ্টি শুরু হওয়ায় এই বোরো ধান কাটার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বলে জানান কৃষক ও কৃষি কর্মকর্তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *