গ্যাস সংকটের কারণে পোশাক খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গ্যাস সংকটের কারণে পোশাক খাতের সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

বাংলাদেশজুড়ে তীব্র গ্যাস সংকটে টেক্সটাইল মিল, ডাইং ও ফিনিশিং কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। গতকাল দুপুর থেকে অনেক স্থানে গ্যাসের চাপ পাওয়া গেলেও অনেক স্থানে পরিস্থিতি এখনও আগের অবস্থায় ফেরেনি।

বিশেষ করে, ময়মনসিংহের ভালুকা বা গাজীপুরের শ্রীপুরে এখনও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।

গত ২০ দিন ধরে চলমান এই গ্যাস সংকটকে ‘নজিরবিহীন’ কিংবা ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন শিল্পমালিকরা। তারা বলছেন, এবার তারা অপরিসীম ক্ষতির মুখোমুখি হয়েছেন।

এর মধ্যে রয়েছে উৎপাদন ব্যাহত হওয়া, সময়মতো পণ্য সরবরাহ করতে না পারা, বাড়তি খরচ গোণা, এমনকি ভবিষ্যতের ক্রয়াদেশ হাতছাড়া হওয়ার সম্ভাবনা।

এদিকে, সরকার থেকে গতকালই জানিয়েছে যে দেশের চলমান জ্বালানি সংকটের সমাধান ছয় মাস এক বছরে হবে না, কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *