অগস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। সোমবার (১৭ অগস্ট) থেকে টাকা ঢোকা শুরু হয়েছে। ২০ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে। কিন্তু, যাঁদের নাম বাদ পড়ল, তাঁদের জন্যও অন্নপূর্ণা যোজনার দরজা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। যাঁদের নাম আপাতত বাদ পড়ছে, তাঁরা ফের আবেদনের সুযোগ পাবেন বলে জানালেন তিনি।

তাঁর সংযোজন, “যেসব শর্ত রাখা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ১০ জুলাইয়ের আগে যেসব আবেদনকারীর নাম বাদ পড়েছে, তারপরও তাঁরা কিন্তু বঞ্চিত হচ্ছেন না। তাঁর যদি টাকা না ঢোকে, তিনি একটা ক্লেম (দাবি) করবেন। সেই দাবি জেলা প্রশাসন আবার এনকোয়ারি করবে। সেখানে যদি দেখা যায়, উনি টাকা পাওয়ার যোগ্য, তবে তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে একদম বাদ দেওয়া হচ্ছে না। যাঁদের এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হল, তাঁরা আবার ক্লেম করতে পারেন। এবং ক্লেম করে টাকা পেতে পারেন, যদি তিনি ভেরিফিকেশনে যোগ্য হন।” তিনি জানান,  ১৯ অগস্ট ক্লেম ও অবজেকশনের জন্য পোর্টাল খুলে যাবে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *