প্রেমিক ভাড়া পাওয়া যায় - এমন পোস্টার নিয়ে তদন্তে হায়দরাবাদ পুলিশ

ছবির উৎস, x.com/SajjanarVC_IPS/

ছবির ক্যাপশান, হায়দরাবাদ পুলিশ কমিশনার সজ্জনার তার এক্স হ্যান্ডেলে ‘ভাড়াটে প্রেমিক’ পোস্টার বিষয়ক সতর্কবার্তা দিয়েছেন

    • Author, অমরেন্দ্র ইয়ারলাগড্ডা
    • Role, বিবিসি সংবাদদাতা, হায়দরাবাদ
  • Published

  • পড়ার সময়: ৪ মিনিট

“আপনার কি বয়ফ্রেন্ড চাই… আমরা ভাড়া দেব। পারিশ্রমিক নির্ভর করবে কাজ এবং সময়ের ওপর,” এমন কিছু বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হায়দরাবাদ পুলিশের দাবি এই বিজ্ঞাপনগুলোর নেপথ্যে নারীদের সঙ্গে প্রতারণা করার নানা কৌশল লুকিয়ে রয়েছে।

হায়দরাবাদ পুলিশ কমিশনার ভিসি সজ্জনার সতর্কবার্তা দেন, “এটি সাইবার অপরাধীদের পাতা একটি নতুন ডেটিং ফাঁদ, যা বিশেষ করে তরুণীদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে।”

“আপনি কি একাকীত্বে ভুগছেন? আপনি কি কোনো সুদর্শন ছেলের সঙ্গে কফি খেতে বা সিনেমা দেখতে যেতে চান? তাও আবার ৫০ শতাংশ ছাড়ে?” পোস্টারে এমনই বার্তা রয়েছে বলে জানান তিনি।

কিছু মানুষ কিশোর বয়সের আকর্ষণকে কাজে লাগিয়ে প্রতারণার ছক কষছে, বিবিসিকে জানিয়েছেন হায়দরাবাদের মনোবিদ অনিতা আরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *