ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়

ছবির উৎস, MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

ছবির ক্যাপশান, ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়

২০২৪ সালে বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি দলটির পক্ষে নানা কার্যক্রম সামনে আসছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে।

সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের মিছিলসহ নানা কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ গত শুক্রবার একটি দলটির কিছু নেতাকর্মীদের একটি শপথ গ্রহণ করতেও দেখা যায়।

লক্ষ্মীপুর জেলার কমলনগরের একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা আলোচনা চলছে।

যেখানে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *