পশ্চিমবঙ্গের বীরভূমে ২৩শে এপ্রিল একটি ভোটকেন্দ্রে মহিলা ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন

ছবির উৎস, Asian News International

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের বীরভূমে ২৩শে এপ্রিল একটি ভোটকেন্দ্রে মহিলা ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন

ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আগেরদিন ভোটাধিকার ফিরে পেলেন প্রায় দেড় সহস্রাধিক মানুষ। যদিও নির্বাচনের সাথে সরাসরি জড়িত রয়েছেন, এমন কেউ কেউ ভোটার তালিকায় নাম না থাকার কথা বলছেন।

ভারতের শীর্ষ আদালতের নির্দেশ মেনে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে প্রকাশিত হয় অতিরিক্ত ভোটার তালিকা।

রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল মঙ্গলবার জানান, আপিলেট ট্রাইবুনালের সিদ্ধান্তের পর তালিকায় যুক্ত হন ১৪৬৮ জন ভোটার, যারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার ভোটপ্রয়োগ করতে পারবেন।

মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় অন্তর্ভুক্ত সেই সব ভোটার, যাদের নাম বিশেষ নিবিড় সংশোধনের পর মূল তালিকা থেকে বাদ পড়েছিল, কিন্তু আপিলেট ট্রাইবুনালের বিবেচনায় বৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন। তবে এই তালিকা থেকে এখনো বাদ পড়েছে ছয় জনের নাম।

ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশে প্রাক্তন বিচারপতিদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে গঠন করা হয়েছিল ১৯টি আপিলেট ট্রাইবুনাল। এখানে বাদ পড়া ভোটাররা নিজেদের আবেদন বা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *