বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সোমবার দিনভর বৃষ্টির পর, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমবে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার সারাদিন চলেছে বৃষ্টি। গতকাল সকাল থেকেই মেঘলা আকাশ ছিল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সারাদিন ধরে চলেছে বৃষ্টিপাত। এখন প্রশ্ন হল সোমবারের পর মঙ্গলবারেও কি হবে বৃষ্টি? কেমন থাকবে আজকের আবহাওয়া?

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যেতে পারে। এর জেরে চলছে বৃষ্টিপাত।

হাওয়া অফিস সূত্রে খবর, ডিপ্রেশনটি অবস্থান করছে উপকূলীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সংলগ্ন এলাকা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে। অবস্থানটি কলকাতার খুব কাছেই—প্রায় ২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই ডিপ্রেশনের জেরে বৃষ্টি হলেও আজ বৃষ্টির পরিমাণ গতকালের তুলনায় কম থাকবে।

আলিপুর দফতরের বুলেটিন অনুসারে, আজ মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও মাঝেমধ্যে রোদের ঝলক মিলবে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সঙ্গে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম থাকবে। কলকাতা-সহ দক্ষিণে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে। কয়েকটি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা।

আজ বিকেলের দিকে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আজ উত্তরবঙ্গে দুর্যোগ থাকবে। আ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ পাঁচ জেলায় হতে পারে ভারী বৃষ্টি। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে এমন আবহাওয়া।

Source link