এনসিপি'র ৩৬ দফা নির্বাচনী ইশতেহারের ঘোষণা দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম
ছবির ক্যাপশান, এনসিপি’র ৩৬ দফা নির্বাচনী ইশতেহারের ঘোষণা দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম

বাংলাদেশে জুলাই গণ-অভ্যত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের দলের ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। যদিও নতুন এই দলটি জামায়াতে ইসলামীর সাথে জোট বেঁধে অংশ নিচ্ছে সংসদ নির্বাচনে।

নির্বাচনের জন্য জামায়াত জোটে থাকলেও দলীয় ইশতেহার ঘোষণা করেএনসিপির নেতারা বলেছেন, নির্বাচনে জয় লাভ করলে তারা তাদের ইশতেহার বাস্তবায়নের চেষ্টা করবেন।

আজ শুক্রবার বিকেলে ঢাকার গুলশানে একটি হোটেলে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক অনুষ্ঠানে এনসিপি তাদের নির্বাচনি প্রতিশ্রুতি ঘোষণা করে।

তারা তাদের ইশতেহারে যেসব বিষয় উল্লেখ করেছে, তাতে শুরুতেই আছে জুলাই সনদের প্রসঙ্গ। পাশাপাশি, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে এবং আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে সংঘটিত সকল হত্যাকাণ্ড ও গুমের বিচারের প্রতিশ্রুতিও দিয়েছে।

এছাড়া, ভোটাধিকারের বয়স ১৬ বছর করা, আগামী পাঁচ বছরে দেশে এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা, চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করা, ছয় মাসের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা, মেধাবীদের দেশে ফেরানোসহ মোট ১২টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে ৩৬ দফার ইশতেহারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *