নগরজুড়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা
ছবির ক্যাপশান, নগরজুড়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা

সংসদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচার-প্রচারণা চলছে চট্টগ্রামের বিভিন্ন আসনে। প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস যেমন আছে, পাশাপাশি সংঘাত-সহিংসতার কারণে এই এলাকায় ভোটের পরিবেশ নিয়ে শঙ্কার কথাও বলেছেন অনেকে।

তফসিল ঘোষণার আগে ও পরে চট্টগ্রামের বিভিন্ন আসনে বেশ কয়েকটি নির্বাচনি সহিংসতার ঘটনা ঘটেছে। বিএনপি ও জামায়াতের মধ্যেও সহিংসতার ঘটনাও ঘটেছে গত কয়েকদিনে।

তবে, ভোটারদের মাঝে ভোট নিয়ে উৎসবের পরিবেশও দেখা গেছে। পথে পথে ব্যানার, নগরজুরে মাইকিং, কখনো বা ঢোল বাদ্য বাজিয়ে নানা আয়োজন দেখা গেছে নির্বাচন ঘিরে।

চট্টগ্রামের বিভিন্ন আসনের ভোটাররা একবাক্যে বলছিলেন, বন্দরনগরী সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা ও যানজট। তাদের দাবি, যেই ভোটে জিতুক তারা যেন উদ্যোগ নেন সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের।

এদিকে, প্রচারণার জন্য অল্প সময় বাকি থাকায় ভোটারদের সমর্থন আদায়ে শেষ চেষ্টাটুকু করছেন প্রার্থীরা। স্থানীয়দের সঙ্গে আলাপে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে সবগুলোতেই বিএনপি ও জামায়াতে ইসলামী জোটের প্রার্থীদের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *