সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরার তৃণমূল কার্যালয় ভাঙচুর নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। বুধবার সকালেই ত্রিপুরার উদ্দেশে রওনা দিল তৃৃণমূলের ৫ সদস্যেদর প্রতিনিধি দল। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ত্রিপুরার আগের কথা মনে করিয়ে বললেন, “আমাদের নেতা-নেত্রীদের উপর হামলা হয়েছে। অভিষেকের গাড়ি ভাঙচুর হয়েছে। অতীতে অভিজ্ঞতাও ভয়ংকর। এখনও নানারকমভাবে হুমকি দেওয়া হচ্ছে।” এরপরই প্রতিনিধি দলে থাকা সায়নী ঘোষ বললেন, “এভাব দমিয়ে দেওয়া যাবে না। ত্রিপুরার কর্মীদের পাশে তাঁরা ছিলেন, আছেন থাকবেন।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
