মিক্সড মার্শাল আর্টস ফাইটার ফিজা নাজির (কালো ও কমলা জার্সিতে) ও তার প্রতিদ্বন্দ্বী

ছবির উৎস, Fiza Nazir

ছবির ক্যাপশান, মিক্সড মার্শাল আর্টস ফাইটার ফিজা নাজির (কালো ও কমলা জার্সিতে) ও তার প্রতিদ্বন্দ্বী

“আমার ছেলে থাকলে সে বিশ্ব চ্যাম্পিয়ন হতো,” বছর ২৫ আগে বাবাকে এই ঠিক কথাগুলোই বলতে শুনেছিলেন ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বাসিন্দা ফিজা নাজির।

তিনি ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের একমাত্র নারী অ্যাথেলিট যিনি ‘মিক্সড মার্শাল আর্টস’ শৈলীতে লড়াইয়ে অবতীর্ণ হন। তার বাবা নাজির আহমেদ অবসরপ্রাপ্ত খেলোয়াড়।

এক বন্ধুর সঙ্গে কথোপকথনের সময়ে এই কথাগুলো বলেছিলেন নাজির আহমেদ। সেই সময়ে কাছেই খেলছিলেন ফিজা; তখন তার বয়স চার বছর।

তার কথায়, “আমি তখনই ঠিক করে ফেলি যে বড় হয়ে আমি অ্যাথেলিট হব এবং পরের বছর থেকেই আমি ট্রেনিং শুরু করে দিই।”

তিনি আরো বলেন, “স্কুল ও কলেজে পৌঁছনোর আগেই আমি জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে শুরু করি। মেডেলও জিততে থাকি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *