কুমিল্লায়  সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান
ছবির ক্যাপশান, কুমিল্লায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার কিশোর অপ্রতিমের দুই দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন তার পিতা।

ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় সন্দেহভাজন সব আসামিকে গ্রেফতার ও সব আলামত জব্দ করেছে পুলিশ।

“আজ এক জন ও আগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। তাদের সাথে এই ছেলের (অপ্রতিম) সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল। প্রায় সময় আড্ডা দিত। খোঁজখবর ও অন্য তথ্য নিয়ে দেখা গেছে,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।

ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ের কিছুক্ষণ পর কুমিল্লায় সংবাদ সম্মেলন করে কুমিল্লার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান। তিনি দাবি করেন, আইফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে নিখোঁজ হওয়ার দিন বিকেল ৫-৬টার মধ্যে মেরে ফেলার তথ্য দিয়েছেন আটককৃতরা।

এদিকে অপ্রতিমের হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *