হাতে আঁকা একটি ছবিতে মুঘল রাজদরবার ফুটিয়ে তোলা হয়েছে। বসে আছেন সম্রাট, পাঁশে পাঁচ জন পেয়াদা

ছবির উৎস, Getty Images

“আমি সাম্রাজ্য নূরজাহানের হাতে তুলে দিয়েছি, আমার আর কিছু চাওয়ার নেই, শুধু এক পেয়ালা মদ এবং মাংস আধ পেয়ালা”।

মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট নূরউদ্দীন মুহাম্মদ জাহাঙ্গীর সম্পর্কে মির্জা মুহাম্মদ হাদি তার বই ‘তুজক-ই-জাহাঙ্গিরি’-এর ভূমিকায় এই কথাগুলো লিখেছিলেন।

কিন্তু জাহাঙ্গীর নিজে তার দৈনন্দিন ঘটনাবলির ভিত্তিতে যে বই লিখেছিলেন, যেটিকে তিনি ‘জাহাঙ্গীরনামা’ নামে অভিহিত করেছিলেন, সেখানেও মদ ও অন্যান্য মাদক সেবনের ঘটনাগুলো আড়াল করেননি।

বরং শাসন, বিচার, শিল্পকলা এবং প্রকৃতি সম্পর্কে তার পর্যবেক্ষণের পাশাপাশি মাদস সেবনের বিষয়গুলোও উল্লেখ করেছেন।

বেনি প্রসাদ তার ‘হিস্ট্রি অফ জাহাঙ্গির’ বইয়ে লিখেছেন, ১৫৬৯ সালের ৩১শে অগাস্ট জন্ম নেওয়া শিশুটি ছিল “প্রার্থনা, মানত এবং তীর্থযাত্রার পর জন্ম নেওয়া, তার যুগের সবচেয়ে ধনী ও গৌরবময় রাজার জ্যেষ্ঠ পুত্র, এবং মনোরম রাজকীয় নগরী ফতেহপুর সিকরির প্রিয় রাজপুত্র।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *