ঘুম ভাঙার পর বা সকালে ঘুম থেকে উঠলে চোয়ালে ব্যথা হওয়া, ব্রুক্সিজম বা দাঁত কিড়মিড় করার প্রতীকী ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রতি চার জনের মধ্যে প্রায় একজন ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করেন, তবে বেশিরভাগ মানুষই তার কারণ জানেন না

এলা ঠিক মনে করতে পারেন না, তিনি কখন থেকে রাতে ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষা শুরু করেছিলেন। তবে সকালে চোয়ালে অসহ্য ব্যথা এবং ঘন ঘন মাথাব্যথার কথা তার স্পষ্ট মনে আছে।

এলা বলেন, “আমি খুব ব্যথায় ভুগছিলাম। আমার মুখের গঠন বদলে যাচ্ছিল এবং দাঁত ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তখনই বুঝলাম, এ নিয়ে কিছু একটা করতেই হবে।”

৩১ বছর বয়সী এলা ব্রুক্সিজমে ভুগছেন।

এটি এমন এক শারীরিক অবস্থা, যার ফলে নিয়মিত এবং অনেক সময় তীব্রভাবে দাঁতে দাঁত ঘষা বা চেপে ধরার সমস্যা দেখা দেয়।

এলার দাবি, সম্প্রতি যে চিকিৎসা তিনি করিয়েছেন, তা নিঃসন্দেহে তার জীবন বদলে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *