শুভেন্দু অধিকারী ও অনন্ত মহারাজImage Credit: Tv9 Bangla

কলকাতা: অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নিল শুভেন্দু-সরকার। নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশ আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দেশনায়ককে অসম্মান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কথামতোই এবার কড়া অ্যাকশন শুভেন্দু সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনন্ত মহারাজকে দেওয়া সম্মান কেড়ে নিল রাজ্য সরকার।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। ৬ মাসের মধ্যেই সেই সম্মান ফিরিয়ে নেওয়া হল। সম্প্রতি, নেতাজিকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের করা মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। কুণাল ঘোষ তাঁর সাংসদপদ খারিজের আবেদন করেছেন।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *