ব্যাটারিচালিত অটোরিকশার দাপট বেড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে

ছবির ক্যাপশান, ব্যাটারিচালিত অটোরিকশার দাপট বেড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে সম্প্রতি নানা আলোচনা সামনে আসছে। কেউ বলছেন এর চলাচল সম্পূর্ণ বন্ধ করার কথা, আবার কারও কারও মত নিয়মের মধ্যে এনে চালু রাখার পক্ষে।

“যেখানে খুশি সেখানে চলছে- জাস্ট একটা রিকশা ন্যাও আর নেমে পড়ো, এগুলো বন্ধ করা উচিৎ,” বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা আলী হায়দার।

মি. হায়দারের মতো অনেকেরই দাবি, ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ বন্ধ করার। তারা বলছেন, বেপরোয়া এই যানবাহনের কারণে ঘটছে দুর্ঘটনা, বিদ্যুতের অপব্যবহারও বাড়েছে।

অন্যদিকে, ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা সূজন মণ্ডল বলছেন, “বন্ধ করা সমাধান নয়, নিয়ন্ত্রণ করা উচিত। চালকদের রাস্তায় না আটকে, অবৈধ কারখানা আগে বন্ধ করুন। কাজ পেলে তো কেউ রিকশা চালাতে আসতো না।”

ঢাকাসহ দেশের অধিকাংশ শহরেই অটোরিকশার দাপট বেড়েছে। লাখ লাখ অটোরিকশা একরকম নিয়ন্ত্রণহীনভাবেই চলাচল করছে বিভিন্ন সড়কে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *