প্লেগ ব্যাকটেরিয়া বোঝানোর জন্য বেগুনি পটভূমিতে ছোট উজ্জ্বল সবুজ লোমশ নলাকার কোষ। 
দিচ্ছে

ছবির ক্যাপশান, ইয়ারসিনিয়া পেস্টিস হলো সেই ব্যাকটেরিয়া যা প্লেগ রোগ সৃষ্টি করে

    • Author, গ্রিগর অ্যাটানেসিয়ান
    • Role, বিবিসি নিউজ রাশিয়ান

    • Author, মারিয়া জেভস্টাজেভা
    • Role, বিবিসি গ্লোবাল ডিসইনফরমেশন ইউনিট
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

সাইবেরিয়ার একটি প্লেগ গবেষণা কেন্দ্রে সম্প্রতি একজন রুশ ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। আর সেই সঙ্গে এই বিরল সংক্রামক রোগটি গবেষণাগার থেকে বিশ্বে ছড়িয়ে পড়ার সম্ভাব্য জল্পনা উসকে দিয়েছে।

রুশ কর্মকর্তারা প্রাথমিকভাবে ল্যাবকর্মীর মৃত্যুকে প্লেগের সঙ্গে যুক্ত করেছিলেন। কিন্তু স্বাধীন গণমাধ্যমগুলোতে স্থানীয়ভাবে কোয়ারেন্টাইনের খবর প্রকাশিত হওয়া সত্ত্বেও তারা এখন এই সংযোগ অস্বীকার করছেন।

তাহলে ল্যাবকর্মী ওই নারীর সঙ্গে ঠিক কী ঘটেছিল এবং তিনি ঠিক কীভাবে মারা গেলেন? আর প্লেগ নিয়ে মানুষের আসলে কতটা চিন্তিত হওয়া উচিত?

দারিয়া শিপিলোভার মৃত্যু নিয়ে যা জানা যাচ্ছে

সাইবেরিয়া ও দূর প্রাচ্যের প্লেগ-প্রতিরোধী ইনস্টিটিউটে কর্মরত ২৮ বছর বয়সী দারিয়া শিপিলোভাকে সেপ্টেম্বরের শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিন দিন পর আঞ্চলিক রাজধানী ইরকুটস্কের বাইরের শহর শেলেখভে তিনি মারা যান। বিভিন্ন খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছিল দোসরা অক্টোবর। যদিও বিবিসি এ তথ্য নিশ্চিত করতে পারেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *