কলকাতা: স্বাধীনতা দিবসের (Independence Day) প্রাক্কালে বিশেষ বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) । সাধারণ স্বাধীনতা দিবসের আগের দিন সন্ধেবেলায় জাতির উদ্দেশে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি। জানা গিয়েছে, এবার প্রোটোকল অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের পরই সম্প্রচারিত হবে বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা। দূরদর্শন বাংলা ও আকাশবাণী কলকাতা থেকে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেবেন দেবেন তিনি।

শেষবার বার্তা দিয়েছিলেন বুদ্ধদেব

সূত্রের খবর, এর আগে ২০০৬ সালে স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য দূরদর্শনের মাধ্যমে বার্তা দিয়েছিলেন। তারপর আর কোনও মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই বার্তা দেননি। বদলের বাংলায় এবার সেই বার্তাই দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে বলে খবর।

স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর কর্মসূচি

উল্লেখ্য, পালাবদলের পর স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে প্রথমবার যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে এই কর্মসূচি। ৯ অগস্ট থেকে ১৭ অগস্ট পর্যন্ত চলবে। ১০ অগস্ট ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলের নেতা-কর্মী ও জনসাধারণের সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করেন।

এদিকে, জানা গিয়েছে, স্বাধীনতা দিবসে সুন্দরবনের বাঘের ডেরায় জাতীয় পতাকা ওড়াতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প (STR) এলাকাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্প অফিসে মুখ্যমন্ত্রী আসবেন। এখান থেকেই পতাকা উত্তোলন কর্মসূচি হবে। মুখ্যমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সুন্দরবন এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *