উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তবর্তী এলাকায় বিএসএফ চেকপোস্টের পাশে মালপত্রসহ প্রায় ২৫০ জন মানুষ অপেক্ষা করছেন

ছবির উৎস, Asian News International

ছবির ক্যাপশান, উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তবর্তী এলাকায় বিএসএফ চেকপোস্টের পাশে মালপত্রসহ প্রায় ২৫০ জন মানুষ অপেক্ষা করছেন, গত সপ্তাহের ছবি

এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৪ হাজার ৮০০ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে ‘ওপারে’ পাঠানো হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও ৮৬৩ জন এখন রাজ্যের বিভিন্ন ‘হোল্ডিং সেন্টার’এ আটক আছেন, যাদের নথি যাচাই করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলছে। তবে ঠিক কতোজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, বা কতজন নানা হোল্ডিং সেন্টারে আটক আছেন, তা নিয়ে এই প্রথম আনুষ্ঠানিক কোনো সরকারি বক্তব্য পাওয়া গেল।

মি. অধিকারী আরও জানান, যে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে, তাদেরও দ্রুত ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু হবে।

একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রোধ-সংক্রান্ত পদক্ষেপগুলির কথা তুলে ধরেন। তার দাবি, ক্ষমতায় আসার পর থেকেই এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *