ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে দফায় দফায় লোকজন ঠেলে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ, ছবিটি প্রতীকী

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গতকাল রোববার গভীর রাতে আরও একটি পুশ ইন চেষ্টা ঠেকিয়ে দেওয়ার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।

অন্যদিকে বাংলাদেশের ভেতরে ঠেলে দিতে টানা কয়েকদিন চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে জড়ো করা ব্যক্তিদের ভারতের ভেতরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

এমন প্রেক্ষাপটের মধ্যেই বিএসএফ ও বিজিবি’র মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে।

ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পড়েন না এমন ইতিমধ্যেই ৪৮০০ জন কথিত অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আরও ৮৩৬ জন হোল্ডিং সেন্টারে রয়েছেন যাদের সীমান্তের ওপারে ‘পুশ-ব্যাক’ করবে পশ্চিমবঙ্গ সরকার।

কিন্তু প্রশ্ন উঠছে যে, বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর যখন উভয় দেশের সরকারই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহ ব্যক্ত করছে তখন হুট করে বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলের সীমান্তে এতো পুশ-ইনের চেষ্টা হচ্ছে কেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *