বিচারবহির্ভূত হত্যা, অন্তর্ধান ও নির্যাতনের ব্যাপক অভিযোগ আছে র‍্যাবের বিরুদ্ধে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিচারবহির্ভূত হত্যা, অন্তর্ধান ও নির্যাতনের ব্যাপক অভিযোগ আছে র‍্যাবের বিরুদ্ধে

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট গঠনের জন্য প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশের পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে।

বিশেষ করে নতুন আইনের খসড়া অনুযায়ী প্রস্তাবিত এসআরবির সাথে বর্তমান র‍্যাব বা এর কাজের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনা হচ্ছে তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অনুবিভাগের একজন কর্মকর্তা বলেছেন, আইনটির খসড়া সম্পর্কে এখন মতামত নেওয়া হচ্ছে, এরপর আইনটিতে কোনো সংশোধনী বা পরিবর্তন আনার দরকার হলে তা এনে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এরপর আইন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ভেটিং শেষে এটি বিল আকারে উপস্থাপনের জন্য জাতীয় সংসদে যাবে এবং সংসদে পাশ হলে এটি আইনে পরিণত হবে। এরপর ওই আইনের ভিত্তিতে র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি গঠিত হবে।

র‍্যাব ২০০৪ সালে খালেদা জিয়ার সরকারের আমলে পুলিশের বিশেষ বাহিনী হিসেবে গঠন করা হয়েছিল। শুরু থেকেই এই বাহিনীটির বিরুদ্ধে কথিত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠতে থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *