টোটো আর নয়, এ বার ই-রিকশা। তবে ই-রিকশাও চলবে না যথেচ্ছ। নির্দিষ্ট রুটে সীমিত পারমিট দিয়েই চালানো হবে তা। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রতি বিধানসভায় ১০০টি অটো এবং ১০০টি টাটা ম্যাজিকের পারমিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। শনিবার বারাকপুরে এমনই ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মন্ত্রীর কথায়, “টোটো তো টোটালি ইললিগ্যাল। টোটোর কোনও রেজিস্ট্রেশনের সিস্টেম নেই। কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী ই-রিকশা চালু হবে। ই-রিকশা চালু হলে টোটো রিপ্লেসমেন্ট হবে।”

কর্মসংস্থানের লক্ষ্যে প্রতি বিধানসভায় ১০০টি অটো এবং ১০০টি টাটা ম্যাজিকের পারমিট দেওয়ার পরিকল্পনার কথাও জানান পরিবহণমন্ত্রী

মন্ত্রীর দাবি, টোটো রেজিস্ট্রেশনের অধিকার পুরসভাগুলির ছিল না। তৃণমূল সরকারের আমলে পুরসভাগুলি টোটো রেজিস্ট্রেশন করলেও তা আইনসঙ্গত নয় বলেই অভিযোগ তাঁর। টোটো মালিকদের ই-রিকশায় রূপান্তরের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, আসল টোটো মালিক এবং নির্মাতাদের ডেকে ই-রিকশায় রূপান্তরের বিষয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে দ্রুতগতির গাড়ি চলে এমন প্রধান রাস্তায় টোটোর নিয়ন্ত্রণ করা হবে। অর্জুনের কথায়, “আজকে মানুষের থেকে বেশি টোটো হয়ে গেছে। তাই ই-রিকশার ক্ষেত্রেও নির্দিষ্ট রুটে সীমিত পারমিট থাকবে।”

কর্মসংস্থানের লক্ষ্যে প্রতি বিধানসভায় ১০০টি অটো এবং ১০০টি টাটা ম্যাজিকের পারমিট দেওয়ার পরিকল্পনার কথাও জানান পরিবহণমন্ত্রী। তাঁর বক্তব্য, ”যে ছেলেটা বেকার আছে, যারা বেশি লেখাপড়াও করেনি, তাদের জন্যেই এই ভাবনা। যাতে কিছু মানুষের রোজগারের সুবিধা আমরা করতে দিতে পারি।”

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *