ভোর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালাতে গিয়েছিল পুলিশ। সেই থেকেই পুলিশ খুঁজে চলেছে, কিন্তু কোথাও তাঁর দেখা মিলছিল না। বাড়িতে, শ্বশুরবাড়িতে গিয়েও সুমিতের খোঁজ মেলেনি। অবশেষে সুপ্রিম কোর্ট গ্রেফতারিতে স্থগিতাদেশ দেওয়ার পর সিআইডি দফতের হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
-
08 Aug 2026 03:22 PM (IST)
Ritabrata Banerjee: সুমিত ভবানীভবনে হাজির হতেই বিস্ফোরক ঋতব্রত, কী বললেন?
- কোথায় সুমিত রায়? গত ২ মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে নিয়ে জল্পনার অন্ত ছিল না।
- শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাওয়ার পর শনিবার সিআইডি দফতরে হাজির হয়েছেন সুমিত।
- আর অভিষেকের আপ্তসহায়ককে সশরীরে দেখতে পাওয়ার পরই মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
- ঋতব্রত বললেন, “সুমিত রায়ের অন্তর্ধান রহস্যের যবনিকা পতন হল।” অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে তাঁর শেষবার কী কথা হয়েছিল, এদিন তাও জানান ঋতব্রত।
বিস্তারিত পড়ুন: শেষবার সুমিতের সঙ্গে তাঁর কী কথা হয়েছিল? ফাঁস করলেন ঋতব্রত
-
08 Aug 2026 02:45 PM (IST)
Teacher Murder Update: খুব কাছ থেকে গুলি করা হয় ইসলামপুরের প্রধান শিক্ষককে
- ইসলামপুরের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে তাঁর ছেলে।
- খুব কাছ থেকে করা একটিই গুলি এফোড় ওফোড় করে দিয়েছে। পাঁজর ভেদ করে গুলি ঢুকে যায় দেহে।
- জানা যাচ্ছে, ওই শিক্ষক ধারে কাউকে টাকা দিয়েও ফেরত পাচ্ছিলেন না। এই নিয়ে দিন দুয়েক আগে কারও সঙ্গে টেলিফোনে বচসা চলছিল। এরপরই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শিক্ষকের।
-
08 Aug 2026 12:10 PM (IST)
NCPI MP: শুভেন্দুর মুখোমুখি আবু তাহের-খলিলুর রহমান
- নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখোমুখি হলেন এনসিপিআই-এর দুই মুসলিম সাংসদ। শনিবার নবান্নে গেলেন আবু তাহের ও খলিলুর রহমান। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে উপস্থিত ছিলেন তাঁরা।
- আবু তাহের আগেই জানিয়েছিলেন, এনসিপিআই দলে থাকা নিয়ে কোনও সমস্যা না থাকলেও সংখ্যালঘু সাংসদ হিসেবে বিজেপির সঙ্গে যুক্ত হওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।
-
08 Aug 2026 12:03 PM (IST)
Malda Murder Update: তৃণমূলকর্মীকে খুনে অভিযুক্ত কংগ্রেস নেতা
- মালদহে মোথাবাড়িতে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত কংগ্রেস। কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখ ও তাঁর ভাই ফিরোজ শেখের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার।
- পাওনা টাকা আদায় নিয়ে পুরনো বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
- তৃণমূল কর্মী নাসিরুদ্দিনের ভাইয়ের দাবি, কংগ্রেসের ব্লক সভাপতি দুলাল শেখের কাছে ৮০ হাজার টাকা পেতো নাসিরুদ্দিন। সেই টাকা চাইতে গেলে বিবাদ শুরু হয়।
-
08 Aug 2026 11:02 AM (IST)
Islampur Murder: ইসলামপুরে গুলিতে খুন প্রধান শিক্ষক
- সাতসকালে ইসলামপুরে শ্যুটআউট। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন এক প্রধান শিক্ষক। আজ, শনিবার সকালে ইসলামপুরের মাদারিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
- স্থানীয় সূত্রে খবর, ইসলামপুরের আমবাগান মোড়ে বাড়ি নজরুল ইসলামের। তাঁর কোনও রাজনৈতিক যোগ নেই।প্রতিদিনের মতো এদিনও স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন নজরুল ইসলাম। মাদারিপুর এলাকায় পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।
Published On – Aug 08,2026 10:50 AM
