তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলও ভাঙলো সোমবার
ছবির ক্যাপশান, তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলও ভাঙলো সোমবার

Published

পড়ার সময়: ৪ মিনিট

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মমতা ব্যানার্জী যখন কংগ্রেস ও অন্যান্য বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে দিল্লিতে বৈঠক সারছেন, তখন অনতিদূরে তৃণমূলের আরও বহু সংসদ সদস্য বিদ্রোহী হয়ে বিজেপিকেই সমর্থন দেবেন বলে ঘোষণা করে দিলেন।

বুধবার আটই জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের সদস্যদের সঙ্গে বৈঠকে ছিলেন মমতা ব্যানার্জী ছাড়াও সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়ান, অভিষেক ব্যানার্জী ও কল্যাণ ব্যানার্জী।

তবে ঠিক সেই সময়েই দিল্লিতেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদভের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ ‘বিদ্রোহী’ সংসদ সদস্য। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন এবং তার আহ্বানেই এই বৈঠক বলে জানিয়েছেন ‘বিদ্রোহী’ সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার।

ওই বৈঠকের একটি ছবি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে জানা যাচ্ছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন, শর্মিলা সরকার, রাজ্যসভার সংসদ সদস্যপদ থেকে সদ্য ইস্তফা দেওয়া সুখেন্দুশেখর রায়।

এছাড়াও ওই ছবিতে দেখা যাচ্ছে, জগদীশচন্দ্র বসুনিয়া, অরূপ চক্রবর্তী, অসিত মল, কালীপদ সোরেন-সহ আরও কয়েকজন তৃণমুল কংগ্রেসের বিদ্রোহী সংসদ সদস্যকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *