লিওনেল মেসি, দলকে টেনে নিয়েছেন তিনটি বিশ্বকাপের ফাইনালে, চারটি কোপা আমেরিকার ফাইনালে। ঝুলিতে নিয়েছেন দুটি কোপা শিরোপা, একটি বিশ্বকাপ। আরও একটি মহাযজ্ঞে সোনালী ট্রফি নিজের করতে, জিততে হবে আর কেবল একটি ম্যাচ। রয়েছে ব্যক্তিগত রেকর্ড, মাইলফলক এবং পুরস্কার, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও ৩৯ বর্ষী আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বচ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনির মতে, এখন আর সন্দেহের কিছু নেই, অবশ্যই মেসি সর্বকালের সেরা।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১ গোলে পিছিয়ে পড়েও ম্যাচের শেষ মুহূর্তে ৭ মিনিটের ঝড়ে প্রত্যাবর্তন করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। লিওনেল মেসির জোড়া অ্যাস্টিস্টে ৮৫ মিনিটে এনজো ফের্নান্দেজ এবং ৯০ মিনিট শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে লৌতারো মার্টিনেজের গোলে ২-১এ জিতে টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট কেটেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অনেক কথা বলেছেন স্কালোনি।

সেখানে মেসি সম্পর্কে তিনি বলেছেন, ‘মেসি যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, সে বিষয়ে আর কোন সন্দেহ নেই।’

নিজের দ্বিতীয় এবং আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপের লক্ষ্যে আগামী ১৯ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা মহারণে স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। প্রথম সেমিতে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে স্পেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *