Crescent Moon in Sky: গণেশ চতুর্থীর দিন সন্ধ্যায় রাতের আকাশে বাঁকা চাঁদ এবং তার গায়ে একটি আলোর বিন্দু। কলকাতা সহ দেশের নানা প্রান্ত দেখে এই ছবি ধরা পড়ছে। বিষয়টা কী?

Crescent Moon in Sky: গণেশ চতুর্থীর দিন সন্ধ্যায় রাতের আকাশে বাঁকা চাঁদএবং তার গায়ে একটি আলোর বিন্দু। কলকাতা সহ দেশের নানা প্রান্ত দেখে এই ছবি ধরা পড়ছে। বিষয়টা কী? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত বিষয়ে লেখালিখি শুরু হয়ে গেছে (Crescent Moon in Sky)। চাঁদের পাশে সেই আলোর বিন্দুটি আসলে হল শুক্র গ্রহ। এমনিতে চাঁদ এবং শুক্রের সহাবস্থান মহাজাগতিক কোনও বিরল কোনও দৃশ্য নয়। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা (crescent moon meaning in astrology)। প্রসঙ্গত, অমাবস্যার পর সোমবার চাঁদের বয়স হল তিনদিন। তার মাত্র ১৪% দেখা যাচ্ছে সোমবার। শুধু আমাদের রাজ্য বা দেশে নয়। পৃথিবীর নানা প্রান্ত থেকে এই একফালি চাঁদের গায়ে শুক্রকে দেখা যাচ্ছে। উল্লেখ্য, সূর্য ডুবলে উত্তর গোলার্ধের দক্ষিণ-পশ্চিম আকাশে দেখা যাবে এই দৃশ্য। এমনকি, দক্ষিণ গোলার্ধেও চাঁদের গায়ে শুক্র গ্রহকে দেখা যাবে।

গণেশ চতুর্থীর রাতে কলকাতা এবং দেশের আকাশে বাঁকা চাঁদের গায়ে আলোর বিন্দু

রাতের আকাশ থেকে হারিয়ে যাচ্ছে চাঁদ! প্রতি বছর দূরে সরছে পৃথিবী থেকে, ভবিষ্যতে দিন হবে ২৫ ঘণ্টার?

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজ়িক্স-এর অধিকর্তা অধ্যাপক সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, “এই দৃশ্য কোনও বিরল মহাজাগতিক বিষয় নয়। পৃথিবী, সূর্য এবং অন্যান্য গ্রহ একই সমতলে থাকে। ধরুন, একটি থালার উপর পৃথিবী সহ অন্যান্যও গ্রহগুলি রয়েছে। এবার সেই থালার মাঝে আছে সূর্য। চাঁদ কিন্তু সেই থালাটিতে অর্থাৎ, ঐ একই সমতলে থাকে না। সেটি সাধারণত সমতলের ৫ ডিগ্রি উত্তর বা দক্ষিণ দিকে থাকে। কিন্তু সোমবার, তা ঐ একই সমতলে চলে এসেছে। শুক্রের কাছে এবার চাঁদকে দেখা যাচ্ছে।”

Rare Moon Event: আকাশের দিকে তাকিয়ে দেখুন উঠেছে বিরল চাঁদ, দেখা মিলল Blue মাইক্রোমুন

কী বলছে স্পেস সায়েন্স?

চাঁদ যে সমতলে পৃথিবীর চারপাশে ঘোরে এবং পৃথিবী যে সমতলে সূর্যের চারদিকে ঘোরে, সেটি যদি এক হত, তাহলে রোজই কোনও না কোনও গ্রহের খুব কাছে দেখা যেত চাঁদকে। আর চাঁদ যখন ঐ একই সমতলে গিয়ে পৃথিবী এবং সূর্যের ঠিক মাঝখানে আসে, তখন হয় সূর্যগ্রহণ। আর গণেশ চতুর্থীর দিন সন্ধ্যায় রাতের আকাশে বাঁকা চাঁদ এবং তার গায়ে একটি আলোর বিন্দু।চাঁদের পাশে সেই আলোর বিন্দুটি আসলে হল শুক্র গ্রহ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *