হড়পা বানের কোপ এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অভিজাত এলাকায়। রবিবার ভোরের প্রবল বৃষ্টিতে ভয়াবহ জলমগ্ন পরিস্থিতি তৈরি হল আমেরিকার নিউ জার্সির প্যাটারসনে। আচমকা বৃষ্টিতে রাস্তায় জমে গেল জল, ডুবে গেল একের পর এক গাড়ি, জল ঢুকে পড়ল বহু বাড়ির বেসমেন্টেও। প্যাটারসনের ১১ নম্বর অ্যাভিনিউ এবং ২৫ নম্বর স্ট্রিট এলাকায় পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। এত দ্রুত বৃষ্টি নামতে শুরু করে যে, অনেক বাসিন্দাই সময়মতো নিজেদের গাড়ি নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারেননি। এই অঞ্চলেই আবার থাকেন মেরিল স্ট্রিপ থেকে অ্যানা হেথওয়ে, জ্যাক নিকোলসানের মত হলিউড তারকাদের।

ফলে চোখের সামনেই জলের তলায় চলে যায় একাধিক গাড়ি। স্থানীয় বাসিন্দাদের অনেকের কাছেই এই পরিস্থিতি যেন ফের দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। এক বাসিন্দার কথায়, এমন পরিস্থিতি দেখলেই তাঁর মনে হয়, আবারও সেই একই ঘটনা ঘটছে। অনেকের জন্য রবিবারের বন্যা ছিল আরও বড় ধাক্কা। ইন্দিরা রদ্রিগেজ নামে এক বাসিন্দা জানান, বন্যার জেরে এই নিয়ে দ্বিতীয়বার তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হল। এবার নিজের নয়, তিনি বন্ধুর গাড়ি ব্যবহার করছিলেন।

আর এক বাসিন্দা মারিয়া ক্যারোলিনার সমস্যা আরও গুরুতর। বন্যায় দ্বিতীয়বার গাড়ি হারিয়েছেন তিনি। ফলে সোমবার কীভাবে কাজে যাবেন, তা নিয়েই এখন চিন্তায় পড়েছেন। শুধু গাড়ি নয়, প্যাটারসনের বেশ কিছু বাড়ির নিচতলা এবং বেসমেন্টেও জল ঢুকে পড়ে। নাদিয়া মালগারেজোর বাড়িতেও ফের বেসমেন্ট এবং প্রথম তলা প্লাবিত হয়েছে। অর্থাৎ, মাত্র কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিই ফের বিপর্যস্ত করে দিল নিউ জার্সির একাধিক এলাকা। গাড়ি থেকে বাড়ি, জলের দাপটে চরম সমস্যায় পড়লেন সাধারণ মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *