ভারত থেকে ইলিশ আমদানি নিয়ে তোলপাড় চলছে বাংলাদেশে

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, ভারত থেকে ইলিশ আমদানি নিয়ে তোলপাড় চলছে বাংলাদেশে

বাংলাদেশের বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে প্রায় সাত কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে তিন লাখ কেজির (৩৫০ টন) বেশি ইলিশ বাংলাদেশে আমদানি করেছে উনিশটি আমদানিকারক প্রতিষ্ঠান। যদিও দেশের অনেক বাজারেই এসব মাছ বাংলাদেশের মাছ বলেই বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে।

ভারত থেকে আরও ইলিশ বাংলাদেশের পথে রয়েছে বলে আমদানিকারক, কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং বা সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে যেই ইলিশ আসছে সেগুলোর বেশিরভাগই ভারতের গুজরাট থেকে আসছে।

আবার দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো নিয়ে প্রতি বছরই কূটনৈতিক বিতর্ক হয়। কিন্তু এ বছর পদ্মার ইলিশের বদলে এখন পশ্চিমবঙ্গ থেকেই বাংলাদেশে যাচ্ছে বিপুল পরিমাণ গুজরাতি ইলিশ, পেট্রাপোল- বেনাপোল সীমান্তপথে।

পশ্চিমবঙ্গ চিল্ড ফিশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বিবিসিকে জানিয়েছেন, গত প্রায় দু’মাসে পশ্চিমবঙ্গ হয়ে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে রফতানি হয়েছে। তার দাবি, রফতানি হওয়া এই ইলিশের প্রায় পুরোটাই গুজরাত থেকে আসছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *