লাইপোমা সাধারণত ব্যথাহীনভাবে খুবই ধীরে ধীরে আকারে বড় হয়

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, লাইপোমা সাধারণত ব্যথাহীনভাবে খুবই ধীরে ধীরে আকারে বড় হয়

“অনেকদিন ধরেই আমার হাতে ও পেটে দুই জায়গায় চামড়ার নিচে ছোট দলার মতো হয়ে আছে, ব্যথা নেই তবে চাপ দিলে নড়াচড়া করে। এখন শরীরের বিভিন্ন জায়গায় এরকম আরও অনেকগুলো দলা নতুন করে হয়েছে।”

বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা মিঠুন শিকদার। তিনি জানান, কখনও ব্যথা অনুভূত না হলেও এগুলো টিউমার কিনা সেটি নিয়ে চিন্তা হচ্ছে তার।

শরীরে চামড়ার নিচে এই ধরনের পিণ্ড বা দলা আসলে কী? এ নিয়ে কি চিন্তার কোনো কারণ আছে? এমন নানা প্রশ্ন রয়েছে অনেকেরই।

মানুষের শরীরে চামড়ার নিচে ছোট, নরম ও গোলাকার একটি বা একাধিক পিণ্ডের মতো এই বস্তুকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় লাইপোমা বা লিপোমা বলা হয়।

এই ধরনের নরম পিণ্ডের ওপর আঙুল দিয়ে চাপ দিলে এটি খুব সহজেই নড়াচড়া করছে বলে অনুভূত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *