হামলার পরে স্টেশনের চিত্র, দুইটি ট্রেনের মাঝে যাত্রী ও নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন

ছবির উৎস, Telegram

ছবির ক্যাপশান, ড্রোনটি ট্রেনটির ইঞ্জিনে আঘাত হানে, হামলার পর সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়

Published

পড়ার সময়: ৪ মিনিট

ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই এলাকা দিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলা হয়েছে।

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়াহোদিনে চালানো ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ড্রোনটি ট্রেনটির ইঞ্জিনে আঘাত হানে। হামলার পর সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

কিয়েভে একটি সম্মেলন শেষে দেশে ফেরার পথে জনসন এবং যুক্তরাজ্যের জোনাথন পাওয়েলসহ ইউরোপের অন্যান্য দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা একই রেললাইন দিয়ে অন্য একটি ট্রেনে যাতায়াত করেছিলেন।

রাশিয়া জানিয়েছে, তারা পশ্চিম ইউক্রেনের ‘রেলওয়ে অবকাঠামোতে’ হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি বলেছে, “সম্ভবত এই ড্রোনের লক্ষ্য ছিল কূটনৈতিক ট্রেনটি”।

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, সময়সূচিতে পরিবর্তনের কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ছেড়ে গিয়েছিল- এর কারণ ছিল ‘রুশ হামলার ধারাবাহিক হুমকি’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *