ইহলাম হামিদি ও রুখসার সৈয়দ
ছবির ক্যাপশান, ইহলাম হামিদি ও রুখসার সৈয়দ – এই দুই নারীর তৎপরতায় বড় নাশকতার ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ

গত ২৬ শে জুন মুম্বাইয়ের ভায়খলা অঞ্চলে মহরমের মিছিলে ইঁদুর মারার বিষ-ভরা ক্যাপসুল বিতরণ করার সময়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। হাজার হাজার মানুষের ওই মিছিলে নাশকতার ছক বানচাল হয়ে যায় ইহলাম হামিদি ও রুখসার সৈয়দ নামে দুই নারীর তৎপরতায়।

এই ঘটনায় পুলিশ যাকে গ্রেফতার করেছে, তিনি পুণের বাসিন্দা ফৈয়াজ প্রেমজি। তার কাছ থেকে ১৪,৯০০টি বিষ-ভরা ক্যাপসুল বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সেই ক্যাপসুলগুলিতে জিঙ্ক ফসফাইড নামে এক বিষাক্ত রাসায়নিক পদার্থ মিলেছে। আপাতত এই ক্যাপসুলগুলিকে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

ওই মিছিলে স্বেচ্ছাসেবক হিসাবে হাজির ছিলেন ইহলাম হামিদি ও রুখসার সৈয়দ। এক ব্যক্তি ক্যাপসুল বিতরণ করছেন দেখে তাদের সন্দেহ হয়। তারাই প্রথমে ওই ব্যক্তি, পরে যার নাম জানা যায় ফৈয়াজ প্রেমজি, তাকে ধরে ফেলেন আর পুলিশকে খবর দেন।

পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *