সিসিটিভি ক্যামেরার ফুটেজ

ছবির উৎস, Screen Grab

ছবির ক্যাপশান, ভারতের মহারাষ্ট্রে একটি প্রি-স্কুলের এক কক্ষে এক শিশুর আরেক শিশুকে ব্যাপক মারধরের ভিডিওতে উদ্বেগ দেখা দিয়েছে

(সতর্কতা: এই প্রতিবেদনের কিছু অংশের বর্ণনা পাঠকের অস্বস্তির কারণ হতে পারে)

একটি কক্ষে এক শিশু আরেক শিশুকে অসংখ্যবার চড়, থাপ্পড় ও কামড়ে দিচ্ছে, সেখানে থাকা তৃতীয় আরেক শিশু বিষয়টি সমাধানে এগিয়ে গেলে নিজেও মারধরের শিকার হচ্ছে। ওইসময় কক্ষটিতে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন না। এমন একটি ভিডিও গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফিডে ঘুরছে।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে অনেককেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করতে দেখা গেছে। তারা ভাবছেন ঘটনাটি বাংলাদেশেরই কোনো একটি ডে-কেয়ার সেন্টারের ভিডিও।

আবার একই ভিডিও নেপালেও ছড়িয়ে পড়লে ঘটনাটি সেখানকারই বলে মনে করেন তারা।

কিন্তু, পরে জানা গেছে, এই ভিডিওর ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের সিডকো এলাকার ফার্স্টক্রাই ইন্টেলিটটস প্রি-স্কুলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *