সবুজ রঙের দেয়াল ও কাঠের খাটের ফ্রেমের সামনে বিছানায় শুয়ে থাকা এক নারী, যিনি শব্দ ঠেকাতে কানের ওপর বালিশ চেপে ধরেছেন।

ছবির উৎস, Getty Images

    • Author, এলা কিপলিং
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

আপনি কি কখনও এমন কোনো সঙ্গীর পাশে ঘুমিয়েছেন যিনি নাক ডাকেন এবং পরদিন ঘুম থেকে উঠে নিজেকে চাপগ্রস্ত, অমনোযোগী বা ভুলোমনা মনে হয়েছে?

নাক ডাকা তুলনামূলকভাবে সাধারণ হওয়ায় এটি প্রায়ই চিকিৎসাবিহীন থেকে যায় এবং নিরীহ বিরক্তি হিসেবে উড়িয়ে দেওয়া হয়।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, নাক ডাকা কারও পাশে ঘুমানো আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

ডেন্টাল স্লিপ মেডিসিনে বিশেষ আগ্রহী দন্তচিকিৎসক ডা. ক্লেয়ার সাইমন ব্যাখ্যা করেন, ঘুমের সময় আমাদের ঊর্ধ্ব শ্বাসনালির নরম টিস্যুগুলোর কম্পনের কারণে নাক ডাকার শব্দ হয়।

ব্রিটিশ স্নোরিং অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া অ্যাসোসিয়েশন (বিএসএসএএ) বলছে, যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ নাক ডাকেন এবং এ সমস্যা নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *