ভালো ফলাফল করায় উচ্ছ্বসিত অভিভাবক ও শিক্ষার্থী

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, অপেক্ষাকৃত ভালো কলেজগুলোতেই ভর্তি হওয়ার লক্ষ্য থাকে শিক্ষার্থীদের

বাংলাদেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসন প্রায় ২৫ লাখ; তবে ভর্তির আবেদন পড়েছে সব মিলিয়ে ১০ লাখের মতো। অর্থাৎ, একাদশ শ্রেণিতে অর্ধেকের বেশি আসন যে ফাঁকা থাকছে এটি নিশ্চিতভাবেই বলা যায়।

যেমন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে তিন লাখের বেশি আসন থাকলেও ভর্তির জন্য প্রথম দফায় আবেদন করেছেন ৯৩ হাজার শিক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা দেড় লাখের কিছু বেশ; আর এবছর ওই বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছেন ৪৪ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী।

অর্থাৎ, এই দুই বোর্ডে একাদশ শ্রেণিতে আবেদন করার মতো যোগ্য শিক্ষার্থীর সংখ্যাই মোট আসনের তিন ভাগের এক ভাগও নয়।

এই তথ্যই বলে দেয় এবছর একাদশ শ্রেণিতে শিক্ষার্থী সংকট নিয়ে কতটা জটিল পরিস্থিতিতে পড়তে যাচ্ছে অনেক কলেজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *